যশোর উন্নয়ন ও বিভাগ বাস্তবায়ন পরিষদের আয়োজনে ১১ দফা দাবি বাস্তবায়নে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় ঝিনাইদহ প্রেসক্লাবের হলরুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
যশোর বিমান বন্দর আন্তর্জাতিক মানে উন্নীত করণ, দৌলতদিয়া ও পাটুরিয়া ফেরীঘাটে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ, যশোরকে পৃথক বিভাগ ঘোষনা ও সিটি কর্পোরেশনে উন্নীত করণ সহ ১১দফা দাবী বাস্তবায়নের দাবি উত্থাপন করা হয়।
বৃহত্তর যশোর উন্নয়ন ও বিভাগ বাস্তবায়ন পরিষদ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংগঠনের সাধারণ সম্পাদক এড. মোঃ আব্দুল্লাহ আল মামুন দাবী সম্বলিত লিখিত বক্তব্য পাঠ করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কাজী মাহবুবুর রহমান, আলমগীর হোসেন, খন্দকার ফিরোজ আহম্মেদ, মোঃ আলা উদ্দিন,এ্যাডঃ মাহবুবুল আলম,এ্যাডঃ আজিজুল মোহাইমেন মিল্টন সহ অনেকে।
বার্তাবাজার/ডব্লিওএস