বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করার আহবান জানালেন শিক্ষা উপমন্ত্রী নওফেল

রাজনীতি কোন ব্যক্তি বা স্বজনপ্রীতির বিষয় নয়। রাজনীতি হলো নীতি নৈতিকতার আদর্শে দেশের সেবা করার প্রক্রিয়ার নাম। তাই দলীয় নেতা-কর্মীদের ভাইয়ের রাজনীতি না করে আদর্শের রাজনীতি করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

নওফেল বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব নিজে যদি কোন ব্যক্তি বা ভাইয়ের রাজনীতি করতেন। তাহলে আজ তাঁর আদর্শে রাজনীতি করার কথা বলা হতোনা। তিনি কোন ব্যক্তি, পক্ষ ও স্বার্থ সুবিধার রাজনীতি না করে দেশ ও দশের সেবায় রাজনীতি করতেন এবং এজন্য তাঁকে স্ব-পরিবারে জীবন সহ দিতে হয়েছে। তাই আজো আমরা তাঁর আদর্শ ও নীতি মেনে রাজনীতি করার চেষ্টা করি এবং অন্যদেরকেও তাঁর আদর্শ মেনে চলার জন্য আহবান করি।

তিনি আরো বলেন, আমি বা কেহ মঞ্চে দাঁড়িয়ে জোরে ভাষণ দিলে আমাদের খুশি করতে আপনারা আরও জোরে ভাই ভাই স্লোগান দেওয়াতে রাজনীতির সার্থকতা নেই। রাজনীতির সার্থকতা বাস্তবায়ন করতে হলে বঙ্গবন্ধুর আদর্শ ও তার দর্শনকে ধারণ করতে হবে।

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে নগরের জেএমসেন হলে আয়োজিত বাংলাদেশ তাঁতী লীগ চট্টগ্রাম নগর কমিটির ত্রি-বার্ষিক সম্মেলনে শিক্ষা উপমন্ত্রী বলেন, কখনো কোন কিছু এক রকম থাকেনা। পরিবর্তনই সৃষ্টির নিয়ম। আজ আমি যেখানে যে পদে আছি। কাল সেখানে নাও থাকতে পারি। তাই আমাকে সাধারণ মানুষের রাজনীতি করে চলতে হবে, নিজের স্বার্থ সম্পদের মাত্রা নিয়ন্ত্রণ করতে হবে। অনিয়ম ও অপরাজনীতির মাধ্যমে বিশাল সম্পদের অধিকারী হলে আমাদের এই দলের প্রতিনিধিত্ব করবার রাজনৈতিক যোগ্যতা কিংবা নৈতিকতা কেনোটাই থাকবে না।

তিনি বলেন, সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নকে কেন্ত্র করেই তাঁতী লীগের জন্ম।

‘যে দর্শন নিয়ে তাঁতী লীগের সৃষ্টি, সে দর্শন নিয়েই তাঁতী লীগকে এগুতে হবে। সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে। সাংগঠনিক প্রতিযোগিতা, নেতৃত্বের প্রতিযোগিতা, মতানৈক্য, মতভেদ নানান সমস্যার সৃষ্টি হবে। তবে সালকে এসব সমস্যা এড়িয়ে এক থেকে বঙ্গবন্ধুর সাংগঠনিক দর্শন অনুসরণ করে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তাঁর পিতার পদাঙ্ক অনুসরণ করার ফলে যে দিক নির্দেশনা দিয়েছেন। সে দিক নির্দেশনার দরুন বাংলাদেশ এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বস্ত্র রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিত ও পরিণত। আর এই সাফল্যের ধারা ধরে রাখতে তিনি তাঁতী লীগকে বস্ত্র শিল্পসহ বিভিন্ন সেক্টরে সৎ ও সচেতনার সাথে দায়িত্ব পালন করার উদাত্ত আহবান জানান।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ, বিশেষ অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন সহ তাঁতী লীগের সম্মানিত নেতা কর্মী ও বিশেষ ব্যক্তিবর্গ।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর