ঢাকার ধামরাই প্রেসক্লাবের চতুর্থ দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি হিসেবে দৈনিক কালের কন্ঠের আবু হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক ইনকিলাবের মোঃ আনিস উর রহমান স্বপন নির্বাচিত হয়েছেন। শনিবার (১৯ অক্টোবর) সকাল দশটায় শুরু হয়ে দুপুর দুইটা পর্যন্ত ভোট গ্রহন চলে।
সভাপতি পদে মোট দুইজন প্রার্থী অংশগ্রহন করেন। তারা হলেন- মোহনা টিভির সাংবাদিক মেহেদি ইমামজান কায়সার এবং দৈনিক কালের কন্ঠের আবু হাসান। নির্বাচনে আবু হাসান মেহেদি ইমামজান কায়সার কে পরাজিত করে বিজয়ী হন।
অপরদিকে, সাধারণ সম্পাদক পদেও মোট দুইজন প্রার্থী অংশগ্রহন করেন। তারা হলেন- মুক্তখবর এর মাসুদুর রহমান বাবুল এবং দৈনিক ইনকিলাবের মোঃ আনিস উর রহমান স্বপন। নির্বাচনে মোঃ আনিস উর রহমান স্বপন বিজয়ী হন।
উল্লেখ্য, ধামরাই প্রেসক্লাবের মোট সদস্য ২১ জনের ভিতরে ২০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। একজন সদস্য অনুপস্থিত থাকেন।
প্রসঙ্গত আরও উল্লেখ্য, অন্যান্য সাতটি পদে একক প্রার্থী থাকায় সে পদগুলির প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তারা হলেন- মোঃ জুলহাস উদ্দিন (সহ-সভাপতি), মোঃ মুস্তাফিজুর রহমান বকুল (যুগ্ম-সাধারণ সম্পাদক), মোঃ আব্দুল কাদের (সাংগঠনিক সম্পাদক), মোঃ রুহুল আমীন (অর্থ ও দপ্তর সম্পাদক), মোঃ নবীন চৌধুরী (প্রচার, প্রকাশনা ও সাহিত্য বিষয়ক সম্পাদক), মোঃ রেজাউল করিম (কার্যনির্বাহী সদস্য) এবং শওকত হোসেন শৈকত (কার্যনির্বাহী সদস্য)।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সামগ্রিক নির্বাচন পরিচালনা করেছেন এ্যাড. এ.কে. মিজানুর রহমান। নির্বাচন কমিশনার হিসেবে তাকে সার্বিক সহায়তা করেছেন যথাক্রমে এ্যাড. মোঃ খলিলুর রহমান মুখর এবং এ্যাড. মোঃ আমিনুর রহমান।
বার্তাবাজার/কে.জে.পি