১৬ বছর পর হাতিয়া আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় ১৬ বছর পর আওয়ামীলীগ এর ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার সকালে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের দ্বিতীয় পর্ব প্রত্যক্ষ ভোটে সাবেক এমপি মো: আলীকে সভাপতি ও মহি উদ্দিন আহম্মেদকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়।

সম্মেলন উপলক্ষ্যে উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি অধ্যাপক ওয়ালী উল্যার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মহি উদ্দিন এর পরিচালনায় সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এসএম কামাল হোসেন, নোয়াখালী-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ উপদেষ্টা মোহাম্মদ আলী, নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আয়েশা ফেরদৌস, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আবু তাহের, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল মোমিন বিএসসি, সাংগঠনিক সম্পাদক শামছুদ্দিন সেলিম, জেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি কবি মোস্তফা ইকবাল। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন, হাতিয়া পৌর আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট ছাইফ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি কেফায়েত উল্যা, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক হুমায়ুন কবির বাবলু ও এটিএম সিরাজ উদ্দিন, উপজেলা যুবলীগ সভাপতি শাহ আজিজুর রহমান মিরাজ, উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি মহিন উদ্দিন উপজেলা শ্রমিকলীগ সভাপতি আল আমিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলাম রাজুসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সম্মেলনে বক্তারা বলেন, পূর্বের যে কোন সময়ের তুলনায় বর্তমানে হাতিয়া আওয়ামীলীগ ঐক্যবদ্ধ। এ ঐক্যের ফল ভোগ করছে গোটা দ্বীপের সাধারন মানুষ। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় নদী ভাংগন ও বিদ্যুৎ সমস্যা অচিরেই সমাধান হবে। সম্মেলনের দ্বিতীয় পর্বে জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবুতাহের সম্মেলনে উপস্থিত কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে সভাপতি, সাধারন সম্পাদকসহ ৬৯ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি ঘোষনা করেন।

সম্মেলনকে কেন্দ্র করে সকাল থেকে হাতিয়ার বিভিন্ন অ ল থেকে মিছিলসহকারে নেতাকর্মীরা উপজেলা পরিষদের সামনে হাজির হয়। রাস্তায় শোভাপায় বর্নিল তৌরন। বিভিন্ন সংঘটনের নামে ব্যনার পেষ্টুনে সম্মেলন স্থলকে সাজানো হয়। সম্মেলনের শুরুতে কোরআন ও গিতা পাঠ করা হয়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর