ইবির পরিবহন পুলে নতুন বাসের সংযোজন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবহন পুলে ২টি নতুন বাস সংযোজন করা হয়েছে।

শনিবার বেলা ১২টায় প্রশাসন ভবন চত্বরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী ৫২ সীট বিশিষ্ট এ হিনো বাসের উদ্বোধন করেন।

উদ্বোধনকালে উপাচার্য বলেন, বর্তমান প্রশাসন দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের দুর্বল পরিবহন খাতকে স্বয়ংসম্পূর্ণ করে তোলার জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়। কারণ বিশ্ববিদ্যালয়ের বাজেট ঘাটতির প্রধান কারণ এই পরিবহন খাত। তিনি জানান, ছয়টি কোস্টার গাড়ি আমরা পরিবহন পুলে সংযুক্ত করেছি, যা শিক্ষক-কর্মকর্তারা ব্যবহার করছেন। আর নতুন এ বাস দুইটি শিক্ষার্থীরা ব্যবহার করবে।

পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান-এর সঞ্চালনায় এ উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন,উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।

এসময় সেখানে শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন, পরিবহন প্রশাসক প্রফেসর ড. মোঃ রেজওয়ানুল ইসলাম, প্রফেসর ড. কাজী আখতার হোসেন বক্তব্য প্রদান করেন। রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস.এম. আব্দুল লতিফ, প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর