মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ঘাটে পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তার পরিচয় মেলেনি।
পুলিশ ও স্থানীয়রা জানান,শনিবার সকালে আরিচা ঘাটের ইসলামিয়া হোটেলের পেছনে যমুনা নদী পাড়ে ষাটউর্ধ ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়।
শিবালয় থানার ওসি(তদন্ত) নজরুল ইসলাম জানান, মাফলার দিয়ে নিহতের পা বাঁধা ছিলো।শরীরের কিছু অংশ ঢাকা ছিলো কম্বল দিয়ে। পাশে একটি চটের বস্তা পাওয়া গেছে।
এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইসলামীয়া বোডিংয়ের ম্যানেজার মিন্টু মিয়াকে আটক করা হয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি