ঝিনাইদহ সদর উপজেলার লাউদিয়া নামক স্থানে ট্রাক ও মাহেন্দ্র সংঘর্ষে ৩ নারী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৮ জন। নিহত পলি খাতুন (৩৫) সদর উপজেলার গড়িয়ালা গ্রামের আলাউদ্দিনের স্ত্রী ও অজ্ঞাত আরও ২ নারী নিহত হয়েছেন। শনিবার সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কের ওই স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকের চালকের আসনে থাকা হেলপার সাগর হোসেনকে আটক করা হয়েছে।
আহতরা হলেন, গড়িয়ালা গ্রামের মতিয়ার রহমান লাবুর ছেলে রিহান (১৯), একই গ্রামের মৃত শমসের আলীর ছেলে মাহেন্দ্র ড্রাইভার আব্দুর রহিম (৫৫), শহরের হাটের রাস্তার আব্দুর রাজ্জাকের ছেলে রাজু (৪০), ছোট কামার কুন্ডু গ্রামের সাইফুল ইসলামের ছেলে ছাব্বির (১৬), হামদহ কা নপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে আবির হোসেন (১৯), একই এলাকার লিওন (১৯), পাবনা জেলার ইজেদার পরামানিকের ছেলে মুন্সুর আলী (৪৫) এবং অন্যদের নাম ঠিকানা অজ্ঞাত রয়েছে।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন জানান, সকালে ঝিনাইদহ থেকে যাত্রী নিয়ে একটি মাহেন্দ্র বিষয়খালী বাজারে যাচ্ছিল। পথে লাউদিয়া নামক স্থানে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক মাহেন্দ্রটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাক ও মাহেন্দ্র রাস্তার পাশের পুকুরে মধ্যে পড়ে যায়। সংঘর্ষে ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু হয়। আহত হয় পুকুরের পাড়ে থাকা একটি দোকানের দোকানীসহ আরও ৯ জন। সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক আরও ২ নারীকে মৃত ঘোষনা করেন। পরে তাদের লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
বার্তাবাজার/কে.জে.পি