মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় সন্ত্রাস,দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টার সময় আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে আলফাডাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের কার্যালয়ের প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলফাডাঙ্গা চৌরাস্তায় এসে শেষ হয়।পরে সেখানে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক হাসমত হোসেন তালুকদার তপন এর সভাপতিত্বে ও প্রধান যুগ্ম আহবায়ক মো. কামরুল ইসলামের পরিচালনায় সভায় সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন- সাবেক উপজেলা চেয়ারম্যান খাঁন বেলায়েত হোসেন,টগরবন্ধ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলমগির হোসেন ও উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটি’র সদস্য সাজ্জাদ হোসেন পিকুল প্রমুখ।
বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুদ্ধি অভিযানকে স্বাগত জানান ও আলফাডাঙ্গা উপজেলাকে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ও দুর্নীতিমুক্ত রাখতে প্রশাসনের প্রতি উদাত্ত আহবান জানান।
এসময় উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী ও উপজেলার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/কে.জে.পি