সিংগাইরে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন সিংগাইর থানার নবাগত ওসি আব্দুস সাত্তার মিঞা।

গত শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে সিংগাইর থানা চত্বরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে অংশগ্রহণ করেন মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্ত্তী (ইত্তেফাক), সিংগাইর উপজেলা প্রেসক্লাব সভাপতি এফএম ফজলুল হক (পৃথিবীর প্রতিদিন), সিংগাইর প্রেসক্লাবের সভাপতি কোহিনূর ইসলাম রাব্বি (দৈনিক সংবাদ), সাধারণ সম্পাদক মাসুম বাদশা (ভোরের কাগজ), সিংগাইর সাংবাদিক সমিতির যুগ্ম আহ্বায়ক মোঃ সুজন মাহমুদ (খোলা কাগজ), মিজানুর রহমান বাদল (যুগান্তর), জয়নাল আবেদীন (সাপ্তাহিক সময়ের সাথে), মোঃ সিরাজুল ইসলাম (আমাদের অর্থনীতি), সোহরাব হোসেন, আতাউর রহমান (মানবজমিন), মোস্তাক আহম্মেদ (মানবকণ্ঠ), সাইফুল ইসলাম (বাংলাদেশের খবর), রাকিব বিশ্বাস(প্রতিদিনের সংবাদ), মিজানুর রহমান (করতোয়া), মিলন মাহমুদ (বার্তা বাজার), অনিমেষ দাস (বাংলা লাইভ২৪), ইমরান হোসেন (এস টিভি), ইয়াকুব মোল্লা প্রমুখ।

পুলিশ পরিদর্শক (ওসি) আব্দুস সাত্তার বলেন, পুলিশ ও সাংবাদিক জনগণের বন্ধু। আমরা সবাই সমাজের কল্যাণে কাজ করি। সিংগাইর উপজেলার আইন শৃঙ্খলা রক্ষায় সকল সাংবাদিকরা আমাকে সহযোগিতা করবেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর