জনপ্রিয় অনলাইন গেম ‘প্লেয়ার আননোনস ব্যাটলগ্রাউন্ডস’ (পিউবিজি) বা ‘পাবজি’ গেমটি নিষিদ্ধ করার কয়েক ঘণ্টা পরই তা আবার চালু করে দেওয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশের সাইবার সিকিউরিটি বিভাগের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ শুক্রবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গেমটি ডাউনলোড করার সুযোগ বন্ধ দেয়, তবে এখন তা আবার ডাউনলোড করা যাচ্ছে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার তার ফেসবুক পেজ থেকে একটি স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেনে। ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘PUBG ব্যবহারকারীরা যারা এটি ব্লক করায় নাখোশ ছিলেন তারা জেনে খুশি হবেন যে এটি আরব্লক করা নেই।’
মোস্তফা জব্বারের স্ট্যাটাস
এদিকে পাবজি আনব্লক করার বিষয়টি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে নিশ্চিত করেছেন করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার নাজমুল ইসলাম। তিনি এক স্ট্যাটাসে লিখেন, ‘PUBG is back’।
বার্তাবাজার/কেএ