ধামরাইয়ে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ঢাকার ধামরাইয়ে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে ধামরাই থানার পুলিশ। শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ধামরাইয়ের জয়পুরা এলাকার আবু তাহেরের বাড়ির সামনের সড়ক থেকে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। নিহতের পরিচয় পাওয়া না গেলেও তার পরনের পোশাক দেখে পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে নিহত ব্যক্তি নিরাপত্তাকর্মী হিসেবে কোন প্রতিষ্ঠানে কাজ করতেন।

এব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্রা সাহা জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে লাশ এখানে ফেলে গেছে। নিহতের মাথায় গুরুতর জখমের চিহ্ন সহ গলায়ও আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি আরও জানান, নিহতের পরনের বেল্টের নাম ধরে প্রতিষ্ঠানে যোগাযোগ করা হয়েছে। আশা করা যাচ্ছে দ্রুত নিহতের পরিচয় পাওয়া যাবে।

এ ঘটনায় ধামরাই থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, হত্যাকারীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে ।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর