এখন থেকে হাতুড়ি মার্কায় নির্বাচন করবেন মেনন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি আগামীতে এককভাবে নির্বাচন করবে বলে জানিয়েছেন দলটির সভাপতি রাশেদ খান মেনন।

শুক্রবার (১৮ অক্টোবর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলটির ঢাকা মহানগর শাখার উদ্যোগে আয়োজিত সম্মেলনে যোগ দিয়ে তিনি একথা বলেন।

ছাত্র রাজনীতি প্রসঙ্গে মেনন বলেন, ছাত্ররাজনীতি বন্ধ করার মাধ্যমে রাজনীতিতে দুর্বৃত্তায়নকে প্রশ্রয় দেয়া হবে।

তিনি বলেন, আমরা এখন থেকে হাতুড়ি মার্কায় নির্বাচন করবো। নিজের পায়ে দাড়িয়ে নির্বাচনে অংশ নেবো। গত ১০ বছরেও আমরা পারি নাই দুর্বৃত্তদের দূর করতে। বরং দুর্বৃত্তরাই রাজনীতিকে দখল করে ফেলেছে। ছাত্র রাজনীতি বন্ধ করা যাবে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর