শেখ রাসেলের জন্মদিনে নান্নার ইউনিয়ন ছাত্রলীগের মিলাদ মাহফিল

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে ঢাকার ধামরাইয়ের নান্নার ইউনিয়ন ছাত্রলীগ কর্তৃক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

শুক্রবার বাদ আসর সম্পন্ন হওয়া উক্ত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন নান্নার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক কামাল উদ্দিন।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ধামরাই উপজেলা ছাত্রলীগের ১নং যুগ্ম-আহ্বায়ক মোঃ রবিউল আওয়াল (রুবেল), শান্ত মরিয়ম বিশ্ববিদ্যালযয়ের সাবেক সভাপতি যুবনেতা জাকারিয়া দিপু, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ নেতা হৃদয় হোসেন, রবিন খান রিজভী, মুকুল সরদার, জুবায়ের আহমেদ অনিক, সুয়াপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা মাহিবুর রহমান মুন্না, হৃদয় হোসেন প্রমুখ।

দোয়া ও মিলাদ মাহফিলের সঞ্চালনা করেন নান্নার ইউনিয়ন ছাত্রলীগ নেতা সিফাত রহমান।

মিলাদ মাহফিলে শহীদ শেখ রাসেলের আত্মার মাগফেরাত করে দোয়া কামনা করা হয়।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর