ছেলের মোটরসাইকেল থেকে পড়ে নিহত বাবা

ময়মনসিংহের গফরগাঁওয়ে ছেলের মোটরসাইকেলের পিছন থেকে পড়ে আমিনুল ইসলাম (৬৫) ওরফে আনু মাস্টার নামে এক সাবেক প্রধান শিক্ষক নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে উপজেলার মাইজবাড়ি-বারইহাটি সড়কে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার লংগাইর ইউনিয়নের মাইজবাড়ি গ্রামের আমিনুল ইসলাম ওরফে আনু মাস্টার আজ শুক্রবার দুপুর ১২টার দিকে ছেলে এরশাদের মোটরসাইকেলের পিছনে বসে মাইজবাড়ি-বারইহাটি সড়ক দিয়ে কুরচাই গ্রামে আত্মীয় বাড়ি যাচ্ছিলেন।

দত্তের বাজার যাওয়ার পর রাস্তার খানাখন্দে পড়ে মোটরসাইকেলটি উল্টে যায়। এতে ছেলে এরশাদ সামান্য আহত হন আনু মাস্টার গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আনু মাস্টারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব বলেন, খুবই দুঃখজনক ঘটনা। মোটরসাইকেল যোগে ছেলের শ্বশুর বাড়ি যাওয়ার সময় রাস্তার গর্তে পরে এ দুর্ঘটনা ঘটে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর