জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আদরের ছোট ভাই শহীদ শেখ রাসেল এর ৫৫তম জন্মদিনে বিনম্র শ্রদ্ধা জানিয়ে পটুয়াখালী পৌরসভা মিলনায়তনে পথশিশুদের নিয়ে ৫৫ কেজির কেক কেটে শিশুদের মাঝে বিতরন করলেন পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ।
আজ ১৮ অক্টোবর শুক্রবার সকাল ১১টায় শহীদ শেখ রাসেল এর প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলী জানিয়ে পথ শিশুদের নিয়ে কেক কাটেন পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সচিব মোঃ হেলাল উদ্দিন, জেলা যুবলীগের অন্যতম সদস্য মোঃ হাফিজুর রহমান হাফিজ, জেলা যুবলীগের সদস্য রেজাউল করিম শোয়েব, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান বাপ্পী, ছাত্রলীগের নেতৃবৃন্দসহ পৌরসভার কাউন্সিলর বৃন্দ, কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
বার্তাবাজার/ডব্লিওএস