ল্যাপটপ পড়ে যাওয়ায় স্ত্রীকে মারধর, অভিমানে স্ত্রীর আত্মহত্যা

বগুড়ার নন্দীগ্রামে হাত থেকে ল্যাপটপ পড়ে যাওয়ায় স্বামীর মারপিট সইতে না পেরে বিথী আক্তার (২৩) নামের এক গৃহবধূ গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার সকালে নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা গ্রামে এ ঘটনা ঘটে।নিহত বিথী আক্তার ঐ গ্রামের বাবু প্রামানিকের স্ত্রী বলে জানা গেছে। এক বছর আগে তাদের বিয়ে হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বাবু প্রামানিক উপজেলা পরিষদ তথ্য কেন্দ্রে উদ্যোক্তা সহকারী হিসেবে কাজ করেন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি স্ত্রী বিথীকে ল্যাপটপ নিয়ে আসতে বলেন। ল্যাপটপ নিয়ে আসার সময় বিথীর হাত থেকে পড়ে যায়। এতে বাবু ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে মারপিট করেন। মনের ক্ষোভে বিথী অন্য ঘরে গিয়ে গ্যাসের ট্যাবলেট সেবন করেন। পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে বিথীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিথী মারা যান।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শওকত কবির বলেন, মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে। মেয়ের পরিবারের পক্ষ থেকে মামলা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর