শেখ রাসেলের জন্মদিনে পথশিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং নবীনগর জাতীয় স্মৃতিসৌধসহ বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি এবং ধামরাই উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ জাকারিয়া দিপুর নেতৃত্বে এই মানবহিতৈষী কর্মকাণ্ড পালন করা হয়।
প্রসঙ্গত, মোহাম্মদ জাকারিয়া দিপুর নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার সকাল দশটা থেকে শুক্রবার বারোটা পর্যন্ত
কয়েকটি স্কুলেও খাবার বিতরণ করা হয়।
এ সময় শেখ রাসেলের জন্য দোয়া করা হয় এবং নতুন প্রজন্মের কাছে শেখ রাসেলকে তুলে ধরা হয়।
বার্তাবাজার/ডব্লিওএস