যমুনা নদী থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

জামালপুরের ইসলামপুরে যমুনা নদী থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার কুলকান্দি পাইলিং ঘাট এলাকার যমুনা নদী থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে , বিকালে উজান থেকে ভেসে আসা উপজেলার কুলকান্দি ইউনিয়নের পাইলিং ঘাটে আটকা পড়ে লাশটি ।পরে স্থানীয়রা লাশটি দেখে থানায় খবর দেন । খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে ।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ধারণা করা হচ্ছে ১০ থেকে ১২দিন আগে মারা গেছেন এই ব্যাক্তি । তার লাশ অর্ধগলিত থাকায় প্রাথমিক ভাবে কোন কিছুই ধারণা করা যাচ্ছেনা। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর