নানা আয়োজনের মধ্যে দিয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল’র ৫৫ তম জন্মদিন পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী এডিসি জেনারেল ইশরাদ শাদমিন।
বিশেষ অতিথি কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো.সাহাব উদ্দিন, বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভিন রুনু, উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল প্রমুখ।
এছাড়াও জেলার সকল উপজেলায় মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কেটে জন্মদিন পালন করা হয়।
বার্তাবাজার/ডব্লিওএস