তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মুরাদ হাসান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলে উন্নয়নের ছোয়া পৌছে দেয়া হবে। প্রতিটি গ্রাম শহরে রুপান্তরিত হবে। আওয়ামী লীগ সরকার মানেই উন্নয়নের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় বাংলার মানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
শুক্রবার বিকেলে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বাউশিতে ভাটারা ইউনিয়ন ভূমি অফিস নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখের দিকে তাকিয়ে বাংলার মাানুষ সোনার বাংলার স্বপ্ন দেখে। তার মুখের দিকে তাকিয়ে আমাদের বাংলাদেশের মানুষ বিশ্বের বুকে মাথা উচু করে দাড়িয়েছে। আমরা বঙ্গবন্ধুর আদর্শ, বঙ্গবন্ধুর চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার মুল্যবোধ নিয়ে রাজনিতি করি। আমরা মানুষের সেবা করতেই রাজনিতি করি। আমরা বিএনপি জামাতের মতো তথাকতিথ চোর, খুনি, যুদ্ধপরাধীদের সাথে আতাত করে রাজনিতি করি না।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহম্মেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনির উদ্দিন, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজেদুর রহমান প্রমুখ।
বার্তাবাজার/ডব্লিওএস