দুই ঘন্টার চেষ্টায় সাভারের অবনী গোডাউনের আগুন নিয়ন্ত্রনে

ঢাকার সাভারের হেমায়েতপুর শিল্পাঞ্চলের ঋষিপাড়া এলাকার অবণী নীট ওয়্যার গার্মেন্টস এর সুতার গোডাউনে লাগা আগুন দুই ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট নিরলস কাজ করে নিভাতে সক্ষম হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) দুপুর ২টার দিকে কারখানার গোডাউনে শিপমেন্ট এর জন্য রাখা কার্টুন ও সুতায় আগুন লেগে সম্পূর্ণ গোডাউনে ছড়িয়ে পড়ে।

সাভার ফায়ার সার্ভিসের ইনচার্জ লিটন আহমেদ জানান, দুপুর দুইটার দিকে ওই পোশাক কারখানার কাপড় ও কার্টুন রাখার গোডাউনে আগুন লেগে মুহুর্তের মধ্যে আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের ডেপুটি ডাইরেক্টর আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তদন্ত চলছে, শেষ হলে অগ্নিকান্ডের আসল কারণ জানা যাবে।

তবে কারখানা কর্তৃপক্ষ অগ্নিকান্ডের বিষয়ে গণমাধ্যমের নিকট কথা বলতে অনীহা প্রকাশ করায় এ ব্যাপারে তাদের বক্তব্য জানা যায়নি।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর