৩৬তম বিসিএস (পুলিশ) সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইমরুল ও সাধারণ সম্পাদক এম. রাকিবুল হাসান ভূঞাকে নির্বাচিত করা হয়েছে। শুক্রবার(১৮ অক্টোবর) ৩৬তম বিসিএস পুলিশ সদস্যদের উপস্থিতিতে এই কমিটি গঠন করা হয়।
সভাপতি মোহাম্মদ ইমরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তার নিজ জেলা গোপালগঞ্জ এবং বর্তমানে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার হিসেবে শরীয়তপুর জেলায় কর্মরত আছেন।
সাধারণ সম্পাদক এম. রাকিবুল হাসান ভূঞা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যাংকিং থেকে বিবিএ এবং এমবিএ সম্পন্ন করেছেন। তার নিজ জেলা কিশোরগঞ্জ। তিনি বর্তমানে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলায় কর্মরত আছেন।
বার্তাবাজার/কেএ