টাইগারদের ব্যঙ্গ করে ভিডিও বানালো ষ্টার স্পোর্টস

আগামী ৩ নভেম্বর থেকে ভারতে টি-২০ ও টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। এ সিরিজ নিয়ে এখন থেকেই শুরু হয়ে গেছে আলোচনা-সমালোচনা। তবে সেই সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দলকে নিয়ে ব্যঙ্গাত্মক বিজ্ঞাপন বানিয়েছে ভারতীয় টিভি চ্যানেল স্টার স্পোর্টস।

বিজ্ঞাপনে ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগকে বলতে শোনা যায়, ‘এখানেই এত উড়ছে, যদি টি-২০ তে প্রথমবারের মতো জিতে যায় তাহলে কি করবে কে জানে?’

কারণ এর আগে টি-২০ তে কখনো ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। মূলত এটিকে থিম করে প্রমো বানিয়েছে স্টার স্পোর্টস।

সোশ্যাল মিডিয়া টুইটারে নিজেদের ভ্যারিফাইড অ্যাকাউন্ট এ ভিডিওটি পোস্ট করেছে স্টার স্পোর্টস।

বিজ্ঞাপনের ক্যাপশনে তারা লিখেছেন, ‘জনসার্থে জারি করা বীরেন্দ্র শেবাগের বার্তা- জনস্বার্থে জারি করা বীরেন্দ্র সহবাগের বার্তা: পেটিএম টি২০ ট্রফি #INDvBAN-এ হারা যাবে না!

তবে এটাই প্রথম না, এর আগেও এরকম বিজ্ঞাপন বানিয়েছিলো তারা। এদিকে মাঠের লড়াইয়ে এর যোগ্য জবাব দেবে টাইগাররা এটাই চাওয়া ভক্তদের।

বিতর্কিত ভিডিওটি দেখুন এখানে

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর