যশোর-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় এক নারীসহ দুই পথচারী নিহত হয়েছেন। শুক্রবার(১৮ই অক্টোবর)সকাল সাতটার দিকে যশোর অভয়নগর উপজেলার রাজঘাট জাফরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন যশোর অভয়নগর উপজেলার জাফরপুর গ্রামের গোলাম রব্বানী (৭৫)ও একই উপজেলার দত্তগাতি গ্রামের জোছনা বেগম (৩৫)।যশোর নওয়াপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক ওমর ফারুক জানান, শুক্রবার সকালে ঢাকা থেকে খুলনাগামী প্রিন্স পরিবহনের একটি বাস রাজঘাট জাফরপুর এলাকা অতিক্রমের সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
এ সময় বাসটি পথচারী গোলাম রব্বানী ও জোছনা বেগমকে ধাক্কা দিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।এতে ঘটনাস্থলেই মারা যান পথচারী দুই জন।তবে বাসের যাত্রীরা কেউ গুরুতর আহত হননি।
খবর পেয়ে লাশ উদ্ধার করে যশোর মর্গে পাঠানো হয়েছে। নওয়াপাড়া পুলিশ কর্মকর্তা ওমর ফারুক বলেন,দুর্ঘটনার পরই বাসের চালক পালিয়ে যান।বাসটি জব্দ করা হয়েছে।এ ঘটনায় মামলা দয়ের করা হয়েছে বলে তিনি জানান।
বার্তাবাজার/এম.কে