ঠাকুরগাঁওয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসাক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ ক্যাম্পে ঠাকুরগাঁও সদর উপজেলার ২শ দরিদ্র ও অসহায় মানুষকে বিনামূল্যে চোখের নানা চিকিৎসা দেওয়া হয়েছে।
মরিয়ম চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার সাফিউল হাসান শাকিলের নেতৃত্বে একটি চিকিৎসক দল গতকাল বৃহস্পতিবার সকালে আয়োজিত এ চক্ষু ক্যাম্পে রোগীদের চিকিৎসা সেবা দেন। এ কর্মসুচির উদ্বোধন করেন-আরডিআরএস বাংলাদেশ রংপুরের সমন্বয়কারী গৌতম হালদার।
চক্ষু ক্যাম্পে ঠাকুরগাঁও সদর উপজেলার ভুলি, ঠাকুরগাঁও রোড, খোচাবাড়ি ও শীবগঞ্জ এলাকার ২শ দরিদ্র রোগিকে চোখের চিকিৎসা এবং ১৭ জনের বিনামূল্যে চোখের ছানি অপারেশন, ১৫ জনের চোখের অতিরিক্ত মাংস অপারেশন সহ অন্যান্য জটিল চিকিৎসা ও চশমা দেওয়া হয়।
বার্তাবাজার/এম.কে