ঝিনাইদহে পুত্র বধুর হাতে শ্বাশুড়ি হত্যার অভিযোগ উঠেছে। গেল রাতে সদর উপজেলার পোড়াহাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের স্বজনরা অভিযোগ করেন বৃহস্পতিবার সন্ধায় পুত্রবধু বিউটি খাতুনের সাথে শ্বাশুড়ি সুখচাদের ঝগড়া বিবাদ হয়।
সেসময় পুত্রবধু শ্বাশুড়িকে চুলের মুঠি ধরে মারপিট করে। এক পর্যায়ে শ্বাশুড়ি মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসাপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।
পুলিশ জানায়, নিহত সুখচাদের মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের পর জানা যাবে এটি হত্যা কি না।
বার্তাবাজার/এম.কে