টুঙ্গিপাড়ায় দুস্থ ও পুনর্বাসন কেন্দ্রে শেখ রাসেলের ৫৫তম জন্মদিন পালন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদরের ছোট ভাই শেখ রাসেলের ৫৫তম জন্মদিন উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (১৮ অক্টোবর) সকালে টুঙ্গিপাড়ায় শেখ রাসেল দুস্থ ও পুনর্বাসন কেন্দ্রে কেক কেটে শেখ রাসেলের ৫৫ তম জন্মদিন পালন করে।

এ সময় টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, নির্বাহী অফিসার মোঃ নাকিব হাসান তরফদার, সমাজসেবার সহকারী পরিচালক মোর্শেদা আখতার, সহকারী অফিসার আসলাম ফেরদৌস সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এ অনুষ্ঠানে শেখ রাসেল দুস্থ ও পুনর্বাসন কেন্দ্রের শিক্ষার্থীরা বর্নিল সাজে সজ্জিত হন। এ উপলক্ষে প্রতিষ্ঠানটিতে শেখ রাসেলের রূহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর