গণতন্ত্র প্রতিষ্ঠায় সকলকে ঐকবদ্ধ হওয়ার আহ্বান ড.কামালের

যারা স্বৈরশাসন চায় তারা চায় না অন্য কোন ঐক্য গড়ে উঠুক বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। তিনি বলেন, বিভেদ সৃষ্টি করে জনগণের ঐক্য ভাঙার যতই চেষ্টা হউক তা সফল হবে না।

সকালে প্রেসক্লাবে মুক্তিজোট আয়োজিত আলোচনা সভায় ড. কামাল হোসেন এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ভুল তথ্য দিয়ে যারা বিভেদ সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। একশ্রেণীর মানুষ কালো টাকার ব্যবহার করে জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন তিনি।

ড. কামাল কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠায় সকলকে ঐকবদ্ধ হওয়ারও আহ্বান জানান। আইনের শাসন ও অসাম্প্রদায়িক দেশের জন্য দেশের জনগণকে রুখে দাড়ানোর আহ্বান জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর