ময়মনসিংহের গফরগাঁওয়ে ডিবি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে গফরগাঁও উপজেলার রসুলপুর আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ শাহ্ কামাল আকন্দ জানান, রসুলপুর টু গফরগাঁও আঞ্চলিক সড়কে ডাকাতের একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের দুইটি টিম ঘটনাস্থলে পৌছলে ডাকাত দল অতর্কিতভাবে গুলি করতে থাকে।
পুলিশ পাল্টা গুলি ছোরলে সহযোগিরা পালিয়ে গেলেও ঘটনাস্থল হতে মোতালেব (৪২) কে আহত অবস্থায় পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ১টি পাইপগান, ১০ রাউন্ড গুলি ও ২০ টি কার্তুজের খোসা উদ্ধার করা হয়।
নিহত মোতালেব গফরগাঁও উপজেলার রসুলপুর ছয়ানী গ্রামের মৃত আঃ গফুরের ছেলে। তার বিরুদ্ধে ০৫ এর অধিক ডাকাতির মামলা রয়েছে বলে জানান ডিবি’র ওসি শাহ কামাল আকন্দ।
বার্তাবাজার/এম.কে