লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের নতুন কমিটি গঠনের লক্ষে আগামী ২০ অক্টোবর সম্মেলনের দিন ধার্য করেছে জেলা ছাত্রলীগ। এরমিধ্যে চলছে প্রস্তুতির কাজ। পোষ্টার পেষ্টুন আর ব্যানারে মুখরিত বিভিন্ন স্থান। বিভিন্ন পদে কর্মীদের সাথে আলাপচারিতা করছেন প্রার্থীরা।
তবে সকল মতবেদ উপক্ষে করে চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের আগামীর হাল ধরতে চায় বর্তমান যুগ্ম আহবায়ক আবু তালেব। সকল আন্দোলন সংগ্রামে নেতাকর্মীদের পাশে থেকে বিগত সময়ের মতো আগামীতেও নেতাকর্মীদের সাথে নিয়ে কাজ করতে চায় তিনি। সাধারণ ছাত্র থেকে শুরু করে থানা ছাত্রলীগ কর্মীদের এমনটাই প্রত্যাশা।
রাজনৈতিক জীবনের কর্মীবান্ধব আবু তালেব ২০০৯ সালে মান্দারী ইউনিয়নের মটবী ৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি হিসেবে ছাত্র নেতৃত্ব শুরু করেন। পরবর্তীতে ২০১১ সালে মান্দারী ইউনিয়ন ছাত্রলীগে যুগ্ম আহবায়ক, ২০১২ সালে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ২০১৫ থেকে অদ্যবদি পর্যন্ত চন্দ্রগঞ্জ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছে। এছাড়া সোহেল-লোটাস কমিটির জেলা সদস্য ছিলেন আবু তালেব।
শিক্ষাজীবনে তালেব মান্দারী বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে এস এস সি, লক্ষ্মীপুর সরকারী কলেজ থেকে এইচ এস সি ও একই কলেজের ডিগ্রি ২য় বর্ষে অধ্যায়রনত।
মেধাবী ছাত্রনেতা আবু তালেব সাংবাদিকদের বলেন, নতুন নেতৃত্বে এমন একজন আসা দরকার। যে আওয়ামীপন্থী পরিবার ও বঙ্গবন্ধুর আদর্শ হৃদয়ে লালন করে, যার নেতৃত্বে জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী হয়।
তিনি বলেন, আমি রাজনীতি করি ছাত্রদের জন্য, দলের জন্য,সাধারণ মানুষের জন্য। বিগত সময়ে বিএনপি জামায়াতের তান্ডব থেকে শুরু করে সরকার বিরোধী সকল অন্যায় প্রতিরোধের পাশাপাশি ছাত্রদের সমস্যা নিয়ে কাজ করেছি। আমি আমার কাজেই সংগঠনকে, জেলা নেতৃবৃন্দ। আমাকে বিবেচনা করবেন বলে আমি আশা রাখছি।
বার্তাবাজার/এম.কে