চট্টগ্রামে শুরু হচ্ছে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন

শনিবার হতে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সাইসেন্স বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) দুইদিন ব্যাপী শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন। বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে এ সম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরেন আয়োজক সিভাসুর উপাচার্য গৌতম বুদ্ধ দাশ।

বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে উপাচার্য জানান, দুই দিনব্যাপী ১৬তম আন্তর্জাতিক এ বৈজ্ঞানিক সম্মেলনে দুইদিন ব্যাপী এ সম্মেলনে অংশ নিচ্ছেন দেশ-বিদেশের প্রায় ৩০০ জন বিজ্ঞানী।

সম্মেলনে এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ইনটেন্সিফিকেশন অব লাইভস্টক অ্যান্ড ফিশারিজ ফর এচিভিং ফুড সেফটি অ্যান্ড নিউট্রশনাল সিকিউরিটি: চ্যালেঞ্জ অ্যান্ড অপারচুনিটিজ’।

সম্মেলনে বাংলাদেশ ছাড়াও যুক্তরাজ্য, মালয়েশিয়া, ভারতের ১৬টি বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি সংস্থার ৩০০ জন বিজ্ঞানী, গবেষক, শিক্ষাবিদ, পরিবেশবিদ, উন্নয়নকর্মী ও দাতা সংস্থার প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত সম্মেলনে ছয়টি কারিগরি অধিবেশনে চারটি মূল এবং ৫২টি গবেষণা প্রবন্ধ উপস্থান করা হবে বলে জানান উপাচার্য গৌতম বুদ্ধ দাশ।

তিনি আরো বলেন, ১৯ অক্টোবর (শনিবার) সকালে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ সিভাসু মিলনায়তনে এ বৈজ্ঞানিক সম্মেলন উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য মোহাম্মদ সাজ্জাদ হোসেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান সৈয়দা সরোয়ার জাহান সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর