গোপালপুরে বেদে পল্লীতে প্রযুক্তির ছোয়া

পিছিয়ে নেই টাঙ্গাইলের গোপালপুর ডুবাইল বেদে পল্লীতে বর্তমানে যুগের আধুনিক ডিজিটালের ছোয়া লেগেছে। তাদের বহরে যোগ হয়েছে সোলার প্যানেলের বাতি। বিষয়টি নিয়ে সবার মাঝে কৌতুহলের শেষ।

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ডুবাইল রাস্তার পাশে প্রায় পিছিয়ে পড়া জনগোষ্ঠির ১৬ঘর ৪৮জন বেদে পরিবার বসবাস করছে। আগের জীবনে অন্ধকারে এ ঘাট ছেড়ে অন্যঘাটে বসবাস করলেও বর্তমানে তাদের ভিতরে এসেছে আধুনিকতার ছোয়া। তাইতো বহরে অবস্থানরত পরিবারগুলো বেশীরভাগ লোক আলোর মাঝে থাকতে চায়।

তারা প্রথমে শহরে গাঙ্গের পার থেকে এসে এখানে বসতি স্থাপন করেছে।তারা পিছিয়ে পড়া জনগোষ্ঠি হয়ে আর থাকতে চায় না ।এরই রেশ ধরে তাদের ঘরে এখন জ্বলছে আধুনিক প্রযুক্তির তৈরী সোলার বাতি।

বহরে বসবাস রত আনোয়ারা জানায় আমরা কুড়িগ্রাম মোল্লার চর নরচরবাজার থেকে টাঙ্গাইল জেলার গোপালপুরে এসেছি।তাইতো আমাদের পরিবারে প্রায় ৬ঘরে সোলার বাতি লাগিয়েছি।যখন রাত হয় তখন চারিদিক অন্ধকার হয়ে পড়ে। তখন এই সোলার আমাদের কাজ কর্ম করতে অনেক সহযোগিতা করে।

বেদে পল্লীর আরেকজন আনোয়ার হোসেন জানায় আমরা এই আধুনিক যুগে অন্ধকারে থাকতে ভালো লাগে না তাই বাজার থেকে সোলার কিনে এনেছি।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর