মুন্সীগঞ্জের সিরাজদিখানে মা ইলিশ রাখার দায়ে ৭ নারীসহ ১১ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বিকেলে সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার আশফিকুন নাহার এ দন্ডাদেশ দেন।
বৃহস্পতিবার দুপুরে সিরাজদিখান থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুচিয়ামোড়া বাজার ও ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলা নামক স্থানে বাস,সিএনজি তল্লাশী করে ৪শ কেজি মা ইলিশসহ ১১ জনকে আটক করে সিরাজদিখান থানা পুলিশ।
পরে ভ্রাম্যমান আদালতে আটক ১১ জনকে ২৪ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার আশফিকুন নাহার।
এসময় উপস্থিত ছিলেন, সিরাজদিখান থানার ওসি মো.ফরিদ উদ্দিন, সিরাজদিখান উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মো.সাইফুর রহমান, উপ-পরিদর্শক মো.মোতালেব হোসেন, সহকারী মৎস্য কর্মকর্তা যুধিষ্টি রঞ্জন পাল প্রমুখ। উদ্ধারকৃত মাছ উপজেলার ১৭ টি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।
বার্তাবাজার/এম.কে