বিজিবি’র গুলিতে বিএসএফ সদস্য নিহত

ভারত বাংলাদেশ সীমান্তে বর্ডার গার্ডস বাংলাদেশ-বিজিবি’র চালানো গুলিতে এক ভারতীয় সীমান্ত রক্ষী নিহত হয়েছেন বলে জানা গেছে।

বিএসএফ বলছে, বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার সীমান্তে পদ্মা নদীতে মাছ ধরতে যাওয়া কয়েকজন ভারতীয় মৎসজীবিকে বিজিবি আটকে রেখেছে, এই অভিযোগ পেয়ে তারা যখন পতাকা বৈঠক করতে বিজিবি-র চৌকিতে গিয়েছিল, তারপরেই ঘটনা নাটকীয় মোড় নেয়। খবর বিবিসি বাংলার।

তবে বিজিবি’র পক্ষ থেকে বিএসএফ মেজরের নিহতের খবরটি নিশ্চিত করা হয়নি।

বিজিবি জানায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলা সদরের বালুঘাট এলাকায় পদ্মা ও তার শাখা বড়াল নদীর মোহনায় ভারতীয় কয়েকজন জেলে অনুপ্রবেশ করে ইলিশ শিকার করে। এ সময় বিজিবি একজনকে আটক করে এবং আরো কয়েকজন পালিয়ে যায়। পালিয়ে যাওয়া ভারতীয় জেলেরা বিএসএফকে জানালে বিএসএফ সদস্যরা বিজিবিকে গালাগালি করে। এর প্রতিবাদ করলে বিজিবিকে লক্ষ্য করে বিএসএফ গুলি করে। এ সময় বিজিবিও পাল্টা গুলি চালায়।

বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর আসিফ বুলবুল নিহতের বিষয় নিশ্চিত করতে পারেন নি। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন গোলাগুলির ঘটনা ঘটেছে।

বিস্তারিত আসছে….

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর