সিরাজগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা

সিরাজগঞ্জ সদর উপজেলার হার্ড পয়েন্টের নিকটে যমুনা নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃ্হস্পতিবার দুপুরে এই দন্ডাদেশ দিয়েছেন সদরের সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান। ভ্রাম্যমাণ আদালতের পেশকার মিলন সরকার এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে যমুনা নদীর হার্ড পয়েন্ট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।

এ সময় দেশীয় পদ্ধতিতে যমুনা নদী হতে অবৈধভাবে বালু উত্তোলন দেখতে পান ভ্রাম্যমাণ আদালত। অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে আব্দুল হাকিম নামে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযানে “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০” এর আওতায় জরিমানা করা হয়। উক্ত অভিযানে সহযোগিতা করেন পৌর ভূমি সহকারী কর্মকর্তা মো. নজরুল ও আনসার ব্যাটালিয়ন এর সদস্যবৃন্দ।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর