মানিকগঞ্জের শিবালয় উপজেলার পদ্মা-যমুনায় মা ইলিশ শিকার ও বহন করার দায়ে ১০ জনকে ১ বছরের কারাদণ্ড এবং ৭ জনকে ২৫০০০টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভোর হইতে দুপুর ১২ ঘটিকা পর্যন্ত যমুনা ও পদ্মা নদীতে অভিযানে মা ইলিশ শিকারের দায়ে ১৭ জনকে আটক করা হয়। ১০ জনকে ১ বছরের কারাদণ্ড প্রদান করা হয়। কারাদণ্ড প্রাপ্তরা হলেন আবুল কাশেম (৪৫), মোফাজ্জল মন্ডল (৩২), টোকন সর্দার (২৫), আকরাম হোসেন (২৫), রহম আলী সর্দার (৫৮), আলতাফ আলী (৫৮), আলম শিকদার (৪০), সিদ্দিক (৩৭), শহীদ শেখ (৩৫), নুরুজ্জামান (৩৫)। বাকী ৭ জনকে ২৫০০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়। এবং ৫০০০০ মিটার কারেন্ট জাল ধ্বংস করা হয়েছে।
জব্দকৃত ৮০ কেজি ইলিশ দুটি এতিমখানায় বিতরণ করা হয়। এছাড়াও ১০ টি ইলিশ ধরার নৌকা ডুবিয়ে দেয়া হয়। মাছ কেনায় সহযোগিতার দায়ে ৩ টি ট্রলার ডুবিয়ে দেয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন শিবালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেন। সহযোগিতা করেন উপজেলা মৎস কর্মকর্তা আতিয়ার রহমান এবং শিবালয় থানা পুলিশ ও নৌ পুলিশ।
বার্তাবাজার/এম.কে