লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার মাসিমপুুর এ.এল.এম. উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ৮ ভোটের মধ্যে ৫ ভোট পেয়ে প্রথমবারের মতো সভাপতি হিসেবে মোঃ ইকবাল পাটওয়ারী নির্বাচিত হয়েছে। বিদ্যালয়টি প্রতিষ্ঠার প্রথম সভাপতি হিসেবে দুই বছরের জন্য নির্বাচিত হন তিনি। এর আগে আহবায়ক কমিটি দিয়েই পরিচালিত হয়ে আসছে প্রতিষ্ঠানটি।
প্রিজাইডিং অফিসার হিসেবে নির্বাচন পরিচালনা করেন রামগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মুনাজের রশিদ। সভাপতি পদে মোঃ ইউছুফ পাটওয়ারী ও মোঃ ইকবাল হোসেন প্রতিদ্বন্ধিতা করেন। এতে ইউছুপ পাটওয়ারী পান ৩ ভোট। এদের মধ্যে অভিভাবক সদস্য ৫ জন, শিক্ষক ১ জন ও দাতা সদস্য ১ জন ভোট প্রয়োগ করেন।
এদিকে সদস্য নির্বাচনের ক্ষেত্রে বেশ অনিয়ম ছিল বলে অভিযোগ করেন প্রতিদ্বন্ধি প্রার্থীর লোকজন। তারা বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল আউয়াল কারচুপি করে সদস্য বানিয়েছে। শুরু থেকেই অনিয়ম ছিল বলে অভিযোগ তাদের।
তবে এ বিষয়ে জানতে চাইলে কোন কিছু তিনি জানেনা বলে সাংবাদিকদের এড়িয়ে যান। একপর্যায়ে পুনরায় জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে নিজ অফসি কক্ষ ত্যাগ করে চলে যান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল আউয়াল।
নির্বাচিত সভাপতি সংবাদিকদের বলেন, আমাকে ভোটের মাধ্যমে নির্বাচন করা হয়েছে। আমার যে দায়িত্ব তা নিয়মতান্ত্রিক ভাবে পালন করবো। আগামীতে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতি আগ্রগতি ও শিক্ষার্থীদের লোখাপাড়ার মান উন্নয়নের লক্ষে কাজ করবো।
পাশাপাশি শিক্ষক সংকট দূরীকরণে উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে শিক্ষক নিয়োগের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। এসময় সকলের সহযোগিতা ও দোয়া চান নির্বাচিত সভাপতি ইকবাল হোসেন।
বার্তাবাজার/এম.কে