আব্দুল মালেক উকিলের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত

নোয়াখালীতে নানা কর্মসূচির মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জাতীয় সংসদের সাবেক স্পীকার আব্দুল মালেক উকিলের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে।

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতি, পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সাবেক বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পীকার আবদুল মালেক উকিলের ৩২ তম মৃত্যুবার্ষিকী আজ (১৭ অক্টোবর বৃহস্পতিবার)।

ছবি- বার্তাবাজার

নোয়াখালীতে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন, সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মরহুমের করব জিয়ারত, দোয়া ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন।

বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল, এছাড়া বাধেরহাট আব্দুল মালেক উকিল ডিগ্রি কলেজ, আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ, মাইজদী গার্লস একাডেমি হাট স্কুল, মোহামেডান স্পোটিং ক্লাবে আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আব্দুল মালেক উকিল ১৯২৪ সালের ১ অক্টোবর নোয়াখালী সদর উপজেলার রাজাপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর