ভারত থেকে আসছে নতুন ইয়াবা

ভারত থেকে আসা নতুন আকৃতির ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষ্মীদাড়ি সীমান্ত থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। তবে কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি জানায়, ভারত থেকে বিপুল পরিমাণ ইয়াবা আসছে এমন গোপন সংবাদে অভিযান চালানো হয়। ভোমরা বিওপির টহল কমান্ডার সুবেদার মজিবুর রহমানের নেতৃত্বে বিজিবি সদস্যরা লক্ষ্মীদাড়ি সীমান্ত এলাকায় অবস্থান নেয়। এ সময় বিজিবি একটি ইঞ্জিনচালিত ভ্যানকে সিগন্যাল দিলে একটি ব্যাগ ফেলে পালিয়ে যাই চোরাকারবারি। পরে ব্যাগটি তল্লাশি করে নতুন ২০ হাজার ইয়াবা পাওয়া যায়।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বলেন, উদ্ধারকৃত ২০ হাজার ইয়াবার মূল্য ৬০ লাখ টাকা। তবে কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর