রায়পুরে নিখোঁজের একদিন পর মহিলার বস্তাবন্দি লাশ উদ্ধার

লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের একদিন পর মাহফুজা বেগম নামের এক বৃদ্ধ মহিলার বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার দক্ষিণ কেরোয়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মাহফুজা একই এলাকার সাবেক পুলিশ সদস্য মৃত বাহারের স্ত্রী। দুপুরে লাশটি ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও পরিবার জানায়, গত বুধবার সকালে মাহফুজা বেগম ডায়াবেটিস জনিত কারণে রাস্তায় হাটতে বের হওয়ার পর সে আর বাড়িতে ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পাওয়ায় স্থানীয় এলাকায় মসজিদের মাইকের মাধ্যমে নিখোঁজের ঘোষণা দেওয়া হয়।

পরে রাতে রায়পুর থানায় নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরী করেন তার ছেলে। এসময় তার মায়ের গলায়, হাতে ও কানে ২ ভরি ওজনের স্বর্ণালঙ্কার ছিল। তবে লাশ উদ্ধারের সময় স্বর্ণগুলো পাওয়া যায়নি।

এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। তবে লাশের ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে বলে জানান রায়পুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) শিপন বড়ুয়া।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর