বগুড়ায় বাসের ধাক্কায় নসিমন চালক নিহত

বগুড়ার শেরপুরে বাসের চাপায় রুবেল মিয়া(৩৫) নামের এক নছিমন চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ছয়টার দিকে উপজেলার ধুনট রোড বাসস্ট্যান্ডের পাশে হামছায়াপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুবেলের বাড়ি বগুড়ার শাজাহানপুর থানার গোহাইল গ্রামে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নছিমনটি শেরপুর থেকে বগুড়ায় যাবার পথে বগুড়াগামী একটি বাস নছিমনটিকে ধাক্কা দেয়। এতে চালক রুবেল নছিমন থেকে ছিটকে মহাসড়কের ওপর পড়ে যান। পরে তাঁকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বগুড়া হাইওয়ের কুন্দারহাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলের কিছু দূরে চালক, তাঁর সহকারী ও সুপারভাইজার মহাসড়কের ওপর বাসটি রেখে পালিয়ে যান। পরে পুলিশ বাসটি আটক করে থানায় নিয়ে যায়।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর