যশোর বেনাপোল নামাজগ্রামে মায়ের ওপর অভিমান করে ইমরান হোসেন(২০) নামের এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে।বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে নিজ ঘরের ফ্যানের সঙ্গে গলায় দড়ি বাঁধা অবস্থায় পাওয়া গেছে।
নিহত ইমরান হোসেন(২০) বেনাপোল পোর্ট থানাধীন নামাজগ্রামের আজগার আলীর ছোট ছেলে। সে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, রাতে মায়ের সঙ্গে ইমরানের কথা কাটাকাটি হয়। তারপর সে ঘুমাতে যায়।পরে সকালে পরিবারের লোকজন ঘরের মধ্যে ঢুকে দেখতে পায় সে ফ্যানের সঙ্গে দড়িতে মৃত অবস্থায় ঝুলে রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানার ওসি মোঃ মামুন খান “বার্তা বাজারের” যশোর জেলা প্রতিনিধি মোঃ লোকমান হোসেনকে বলেন, নিহত ইমরান মায়ের ওপর অভিমান করে নিজ ঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। আমরা খবর পেয়ে তার নিজের বাড়ি থেকে লাশ উদ্ধার করি। লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে।
বার্তাবাজার/এম.কে