টানা তৃতীয়বার ইউরোপিয়ান গোল্ডেন শু জিতলেন মেসি

২০১৮-১৯ মরশুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসির হাতে তুলে দেওয়া হলো ইউরোপিয়ান গোল্ডেন শু পুরস্কার টানা তৃতীয়বারের মতো ইউরোপিয়ান গোল্ডেন শু জিতলেন লিওনেল মেসি৷

এই নিয়ে মোট ছ’বার এই পুরস্কার বাগিয়ে নিলেন বার্সেলোনা তারকা৷ শেষ সিজনে ৩৬টি গোল করে ইউরোপিয়ান লিগের সর্বোচ্চ গোল স্কোরার হয়েছিলেন মেসি৷ ষষ্ঠ বার এই পুরস্কার জিতে রেকর্ড গড়ার পরে সাফল্যের সমস্ত কৃতিত্ব সতীর্থদের দিলেন বার্সেলোনা অধিনায়ক।

লিওনেল মেসি বলেন, ‘আমার টিম এবং সতীর্থ; তাদের ছাড়া এই পুরষ্কারের একটাও কখনোই আমার হাতে উঠতো না। এটা পুরো দলের। দলের প্রত্যেকের।’

স্পেনের বার্সেলনায় এ রাতে আলোর জলসায় নায়ক একজনই, লিওনেল মেসি। ইউরোপিয়ান গোল্ডেন শুয়ের ছয় নম্বরটা যেন বলছে, তিনি বাকি সবার চেয়ে আলাদা। যার ফুটবল সৌন্দর্য্য কেবল চেয়েই দেখতে হয় প্রতিপক্ষকে।

ইউরোপিয়ান লিগে গোলের খেলায় গেল বছর ছাপিয়ে গেছেন সবাইকে। গেল মৌসমে ৩৬টা গোল করে স্প্যানিশ লিগের সর্বোচ্চ গোল স্কোরার মেসি৷ পেছনে ফেলেছেন এমবাপেকে৷ ফ্রেন্স লিগে পিএসজির হয়ে ওর গোল গেল মৌসুমে ৩৩টা। তাই গোল্ডেন শ্যু উঠল মেসির হাতে৷

এর আগে ২০০৯-১০, ২০১১-১২ ও ২০১২-১৩ মরশুমে এই পুরস্কার জিতেছিলেন তিনি। চার বার পুরস্কারটি জিতে তালিকার ২ নম্বর স্থানে রয়েছেন পর্তুগালের তারকা ক্রিস্তিয়ানো রোনালদো।

২০১০ সালে প্রথমবার ইউরোপের সবৃোচ্চ গোলদাতার এই পুরষ্কারর জেতেন মেসি। এবার হ্যাট্রিক পূরণের সঙ্গে জিতলেন সর্বোচ্চ হাফ জডন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর