শেরপুরে কোচ ভটভটি মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার ধুনট মোড় এলাকায় ১৭ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে কোচের চাপায় এক ভটভটি চালক রুবেল (৩৫) নিহত হয়েছে। এসময় আহত হয়েছে এক ভটভটি যাত্রী।

ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রতন জানান, বগুড়াগামী কোচ সৌখিন এন্টার প্রাইজ (ঢাকা মেট্টো-ব ১৪-৬৭৪৫) এর সাথে ধুনট মোড়ে মাটির পাত্র বোঝাই একটি ভটভটির মুখোমুখী সংঘর্ষ হয়। এসময় শাজাহানপুর উপজেলার গোহাইল গ্রামের লোকমান হোসেনের ছেলে ভটভটি চালক রুবেল গুরুতর আহত হয়। তাকে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এসময় একই এলাকার গন্দ্রীয় চন্দ্র পালের ছেলে শ্রীবোস চন্দ্র পাল (৩৩) আহত হয়।

শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর জানান, দুর্ঘটনা কবলিত কোচ ও ভটভটি আটক করা হয়েছে। এ ঘটনায় শেরপুর থানায় মামলা দায়ের করা হবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর