তিতাসের অভিযানে ১২শত বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (জোবিঅ) সাভার জোনাল বিপনন অফিস আশুলিয়া থানাধীন দোসাইদ এলাকার ৪ নং ওয়ার্ডের কিংশুক বড়ইগ্রাম সহ মোট চারটি স্পটে অভিযান চালিয়ে আনুমানিক ১২শত বাসা বাড়ীর’ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত পরিচালিত এই অভিযানে আনুমানিক ২ কিলোমিটার ব্যাপী অবৈধ বিতরণ লাইন তুলে ফেলা হয় এবং ১২শত বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযান চলাকালে অবৈধ সংযোগ কাজে নেয়া রাইজার এবং বিতরণ পাইপগুলি খুলে জব্দ করা হয়েছে।

সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (জোবিঅ) এর ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত মোঃ সায়েম এর নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন- উপ-ব্যবস্থাপক আমিরুল ইসলাম, উপ-ব্যবস্থাপক মহিউদ্দিন, সহ-ব্যবস্থাপক আব্দুল মান্নান, সহ-ব্যবস্থাপক সাকিব বিন আব্দুল হান্নান, সহ-কর্মকর্তা এহসানুল হক, সহ-ব্যবস্থাপক ইদ্রিস আলী, ঠিকাদার মোঃ মনির হোসেন সহ তিতাসের কারিগরি টিমের প্রায় ৮০ জন শ্রমিক।

অভিযানের ব্যাপারে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (জোবিঅ) এর ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত মোঃ সায়েম জানান, ‘আজকে সকাল থেকে শুরু হওয়া অভিযানে আশুলিয়া থানাধীন দোসাইদ এলাকার ৪ নং ওয়ার্ডের কিংশুক বড়ইগ্রাম সহ মোট চারটি স্পটে অভিযান পরিচালনা করে অবৈধ সংযোগগুলি বিচ্ছিন্ন করেছি। এসময় প্রায় ২ কিলোমিটার ব্যাপী অবৈধ সংযোগ কাজে ব্যবহৃত বিতরণ পাইপ তুলে জব্দ করেছি এবং প্রায় ১২শত বাসাবাড়ীতে নেয়া অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছি।

এই অবৈধ সংযোগ গ্রহনকারী এবং তাদেরকে যারা সংযোগ প্রদান করেছে এসব বাড়ীর মালিকদের বিরুদ্ধে আমরা আইনী প্রক্রিয়ার ভিতরে যাবেন বলেও জানান তিনি।

প্রসঙ্গত, অভিযান চলাকালে ওই এলাকায় যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে আশুলিয়া থানার উপ-পরিদর্শক সৈয়দ মেহেদী হাসান এর নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিলো।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর