মুক্তিযোদ্ধাদের ভাতার টাকা বন্ধ করায় মানববন্ধন

গোপালগঞ্জে ৬৭জন মুক্তিযোদ্ধার ভাতার টাকা বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধারা। আজ বেলা সাড়ে এগারোটায় গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে মুক্তিযোদ্ধারা এ মানববন্ধন করেন।

মুক্তিযোদ্ধারা বলেন- চলতি বছরের এপ্রিল মাস থেকে হটাৎ করে গোপালগঞ্জের ৬৭জন মুক্তিযোদ্ধার সম্মানি ভাতা বন্ধ করে দেওয়া হয়। তারা আরো বলেন- জামুকার মুক্তিযোদ্ধা যাচাই বাছাই ২০১৬ সালের নির্দেশিকায় উপজেলা কমিটি কর্তৃক ২০১৭ সালে গোপালগঞ্জ সদর উপজেলার ২৪৬ জনের আবেদন না মঞ্জুর করা হয়।

কিন্তু পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাতা বন্ধের নোটিশ করেন ১০৫ জনকে, এর মধ্যে ভাতা পাচ্ছেনা ৬৭ জন মুক্তিযোদ্ধা। এরই প্রতিবাদ জানিয়ে এ মানববন্ধন করেন মুকিযোদ্ধারা। উল্লেখ্য গত পচিশ বছর ধরে মানববন্ধন কারী মুক্তিযোদ্ধারা সম্মানি ভাতা পেয়ে আসছিলো।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর