শেরপুরে উদ্ধারকৃত তক্ষক ইকো পার্কে অবমুক্ত

বগুড়ার শেরপুরে র‌্যাবের অভিযানে উদ্ধার হওয়া ৫টি তক্ষক সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু ইকো পার্কের প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করেছে রাজশাহী বিভাগীয় বন বিভাগ।

জানা যায়, বগুড়ার শেরপুর পৌরসভার হাটখোলা এলাকায় গত ৩০ সেপ্টেম্বর র‌্যাব অভিযান চালিয়ে খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম রাঞ্জুর বাসার ৪ তলা থেকে ৫ টি বন্যপ্রানী তক্ষক উদ্ধার করে এবং ৩ জনকে আটক করে শেরপুর থানায় মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করে। পরে তক্ষকগুলো বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগ রাজশাহীর বিভাগীয় বন কর্মকর্তার জিম্মায় দিয়ে দেন। তিনি বিজ্ঞ আদালতে অবমুক্তির আবেদন করলে গত ৭ অক্টোবর বিজ্ঞ আদালত তক্ষকগুলি প্রাকৃতিক পরিবেশে অবমুক্তির আদেশ দেন।

পরে বিভাগীয় বন কর্মকর্তা মো. জিল্লুর রহমান শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীরের মাধ্যমে গত ১০ অক্টোবর সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ইকো পার্কের প্রাকৃতিক পরিবেশে ৫টি তক্ষক অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ সৈয়দ সহিদ আলম (বিপিএম), শেরপুর থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি এএসআই মো. ফারুক আহম্মেদ, বঙ্গবন্ধু সেতু ইকো পার্কের পরিচালকের প্রতিনিধি মো. রিপন মিয়াসহ বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমাযুন কবীর বলেন, বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগ রাজশাহীর বিভাগীয় বন কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালতের নির্দেশে তক্ষকগুলো ইকোপার্কে অবমুক্ত করা হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর