মায়ের কোল থেকে শিশু চুরি, নারী কারাগারে

নওগাঁ সদর হাসপাতাল থেকে পাঁচ মাস বয়সী শিশু মুসাকে চুরির দায়ে নাজমা বেগম নামে আটক নারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১৬ অক্টোবর) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জাহাঙ্গীর আলম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে তাকে আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা ফয়সাল আলম। গত ৪ অক্টোবর নওগাঁ সদর হাসপাতালে মায়ের কোল থেকে কৌশলে শিশু মুসাকে নিয়ে পালিয়ে যান নাজমা। ১৫ অক্টোবর ঠাকুরগাঁও থেকে শিশু মুসাসহ তাকে আটক করে পুলিশ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর