সৌদিতে একটি বাস দুর্ঘটনায় ৩৫ ওমরাহ যাত্রীর মৃত্যু হয়েছে। এরা সবাই বিদেশি নাগরিক। একটি বাসের সঙ্গে অপর একটি ভারী যানের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে আরও চারজন।
সৌদির পশ্চিমাঞ্চলে ওই দুর্ঘটনা ঘটেছে বলে বৃহস্পতিবার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে নিশ্চিত করা হয়েছে। বুধবার মদীনার আল আখাল সেন্টারে একটি বেসরকারি বাসের সঙ্গে একটি ভারী যানের সংঘর্ষের ঘটনা ঘটে।
মদীনা পুলিশের এক মুখপাত্রের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে, দুর্ঘটনায় ৩৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও চারজন।
তবে দুর্ঘটনায় নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। তারা কোন দেশের নাগরিক সেটাও এখনও নিশ্চিত নয়।
বার্তাবাজার/কে.জে.পি