খাদ্য অপচয় রোধে গণসচেতনতা বৃদ্ধি ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে মিষ্টি বিতরণের মাধ্যমে বিশ্ব খাদ্য দিবস-১৯ইং উদযাপন করেছেন দক্ষিণ এশিয়া ভিত্তিক সুবিধাবঞ্চিত পথশিশু বিষয়ক সম্পূর্ণ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সাউথ এশিয়ান ভয়েস ফর চিলড্রেন (স্যাভক)।
বুধবার ১৬ অক্টোবর বিকাল ৩ ঘটিকায় স্যাভক ফুড ব্যাংকিং এর সহযোগিতায় স্যাভক ফ্রি স্কুলিং চান্দগাঁও শাখার শিশু ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়৷
এ সময় উপস্থিত ছিলেন স্যাভক (চট্টগ্রাম মেট্রো) উপদেষ্টা,ইউসিটিসি এর ইংরেজি বিভাগের লেকচারার মিসেস সৈয়দা ফাতেমা, স্যাভক এর প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ শাহজাহান আলী চৌধুরী, ফুড ব্যাংকিং সেক্রেটারি ইমরান সিকদার, অর্থ সম্পাদক শারজিল বিন আনোয়ার ও এসিস্ট্যান্ট ফুড ব্যাংকিং সেক্রেটারি ইলিয়াছ চৌধুরী সহ স্যাভক মেট্টো ভোলান্টিয়ার টিম।
বার্তাবাজার/ডব্লিওএস